শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে ঢাকার শুভ সূচনা 

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম দিনের দুই ম্যাচে দেখা গিয়েছিল বড় রান। তবে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ হলো লো-স্কোরিং। যাতে শেষ হাসি হেসেছে ঢাকা ক্যাপিটালস।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালোই কাঠখড় পোহাতে হয়েছে ঢাকাকে। ১৮ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজধানীর দলটি। ডেই‌লি ক্রিকেট

এদিন টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথম বলেই শাহিবজাদা ফারহানকে ফেরান ইমাদ ওয়াসিম। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ বলে ৪ বাউন্ডারিতে করেছেন ২০ রান।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ২৮ বলে খেলা ইনিংসটিতে ২টি করে বাউন্ডারি ও ছক্কা মেরেছেন তিনি। এছাড়াও ২৩ বলে ২৪ রান করেছেন মুশফিকুর রহিম। মোহাম্মদ নেওয়াজ শেষের দিকে ঝড় তুলতে পারেননি। ২৬ বলে ২৬ রান করে ছিলেন অপরাজিত।

ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন ইমাদ ওয়াসিম। ২টি উইকেট নিতে নাসির হোসেন খরচ করেছেন ৩২ রান। ১০ বলে ২ ছক্কায় অপরাজিত ২১ রানের ক্যামিও খেলেছেন সাব্বির। শামীমের ব্যাট থেকে এসেছে ১৩ বলে অপরাজিত ১৭ রান।

রাজশাহীর হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ৪ বলে ১ রান করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন ডানহাতি এ ব্যাটার। আরেক ওপেনার উসমান খানও বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ বলে ২ বাউন্ডারিতে করেছেন ১৮ রান।

তবে তিনে নামা আব্দুল্লাহ আল মামুন ঢাকাকে রাখেন জয়ের পথেই। লক্ষ্যটা ছোট হওয়ায় দেখেশুনেই খেলেছেন তিনি। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন মামুন। ৩৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ৪৫ রান। যা দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান। মাঝে মোহাম্মদ মিঠুন ১২ ও নাসির করেছেন ১৯ রান।

শেষের দিকে ঝড়ো ব্যাটিং করে ঢাকার জয় নিশ্চিত করেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়