শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

আইপিএলের আগামী আসরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের দলে খেলবেন।  ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মুস্তাফিজকে খেলালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মাঠে ভাঙচুর চালানোর হুমকি দিয়েছেন। 

তারা দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কলকাতা দলের বয়কটের ডাকও দেওয়া হয়েছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে কলকাতা। তপস্বী যোদ্ধারা ম্যাচ হতে দেবে না, মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

এদিকে মুস্তাফিজের আইপিএল খেলার সময়কাল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশ দলের সিরিজের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সীমিত ওভারের সিরিজ থাকায় সেই সিরিজ খেলার পরই মুস্তাফিজ আইপিএলে অংশ নিতে পারবেন।

সূত্র: সোস্যাল নিউজ এক্সওয়াইজেড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়