শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে ৩১ লাখ টাকার হীরাখচিত ট্রফি

স্পোর্টস ডেস্ক : ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন ছাড়াই শুরু হয়েছে বিপিএল। অবশ্য জানা গেছে কারণ, বিপিএলের ট্রফি তো এখনো দেশে আসেনি। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

তবে বিসিবির দাবি, শীঘ্রই দেখা যাবে বিপিএলের নতুন ট্রফি। দুবাইয়ের একটি প্রতিষ্ঠান তৈরী করছে ফ্র্যাঞ্চাইজি এ লিগের ট্রফি। তাতে বেশ খরচই হচ্ছে বিসিবির। ২৫ হাজার ডলার দাম নতুন ট্রফির, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ টাকা।

ট্রফি প্রসঙ্গে শুক্রবার সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল—কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।

বিপিএলের মাঝ পথে আসতে পারে ট্রফি। এমনটাই জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। গুঞ্জন আছে, তখন হতে পারে অধিনায়কদের ফটোসেশনও।

এদিকে নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকায় হয়নি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সিলেটে প্রথম ম্যাচ শেষে ছোট পরিসরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়