শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে আম্পায়ারিং করবেন যারা

স্পোর্টস ডেস্ক:  আাগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের বিপিএলে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব মিলিয়ে দশ জন সআম্পায়ার থাকছেন বিপিএলে। তাদের মধ্যে ৮ জন দেশি, আর বিদেশি ২ জন। দেশি আম্পায়ার হিসেবে শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদরা থাকবেন। বিদেশি হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে।

বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ৪ জন। তাদের মধ্যে অন্যতম সাইমন টফেল। এছাড়াও আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেদ ম্যাচ রেফারি হিসেবে কাজ করবেন।

তবে নেই এহসানুল হক সেজান। আসন্ন যুব বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। এ কারণে বিপিএলে থাকছেন না সেজান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়