শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টারকন্টিনেন্টাল কাপ ‌জিত‌লো পিএস‌জি

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পাফর‌মেন্স দে‌খি‌য়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই চল‌তি বছর‌টি পার কর‌লো। সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরে বছর শুরু করে দলটি। এরপর ফরাসি কাপ, লিগ ওয়ান এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল জয়ের স্বাদ পায় পিএস‌জি।

বছরের শেষটাও শিরোপা উৎসব দিয়েই শেষ করল এনরিকের দল। প্রথমবারের মত ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে বিশ্বসেরা ক্লাব হিসেবেই বছরটি শেষ করল পিএসজি।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির। ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে ক্লাবটি। কিন্তু ছেড়ে কথা বলেনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। প্যারিসিয়ানদের চোখে চোখ রেখে লড়াই করেছে কদিন আগে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সিরি আ জেতা ক্লাবটি।

জালের দেখা পেতে অনেকটা বেগ পেতে হয়েছে পিএসজিকে। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। কাভারাৎসখেলিয়ার গোলে ডেড লক ভাঙ্গার পাশাপাশি লিডে থেকেই বিরতিতে যায় এনরিকের দল। 

তবে বিরতি থেকে ফিরেই জবাব দিতে বেশি সময় নেয়নি ফ্লামেঙ্গো। ৫৯ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের প্লেয়ারকে ফাউল করে বসেন মার্কিনিয়োস। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। এরপর অতিরিক্ত সময়েও কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম শটে দুই দলই জালের দেখা পায়। এরপরই শুরু হয় পিএসজি গোলরক্ষক সাফানভ শো। রুখে দেন স্প্যানিশ তারকা সাউল নিগেসের শট। এরপর পিএসজিকে হতাশায় ফেলেন বর্ষসেরা দেম্বেলে বল উঁচিয়ে মারলে।

কিন্তু সাফানভ ছিলেন অদম্য। লড়াই যখন তুঙ্গে, তখন লিও পেরেইরা ও লুইস আরাউহোর টানা দুটি শট ঠেকিয়ে দিয়ে পিএসজির শিরোপা নিশ্চিত করেন সাফানভ। তার গ্লাভসের জাদুতে প্রথম বারের মত ফিফা ইন্টারকন্টিনেন্টাল শিরোপা জয়ের উল্লাসে মাতে এনরিকের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়