শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টাইগার যুবা‌দের আর থামা‌নো গে‌লো না। গ্রু‌পেরে শেষ ম‌্যা‌চেও নান্দ‌নিক পারফর‌মেন্স তা‌দের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আজিজুল হাকিম তামিমের দলের এটি তৃতীয় জয়। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো যুবা টাইগাররা। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

আগে ব্যাট করে ২২৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বল্প সংগ্রহ নিয়েও জয় পেতে জাওয়াদ আবরারদের খুব একটা সমস্যা হয়নি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৮৬ রানে গুটিয়ে দিয়েছে তারা।

এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে নেমে তান্ডব চালান জাওয়াদ আবরার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন রিফাত বেগ। ওপেনিং জুটিতে ওঠে ১২.৩ ওভারে ৮৪ রান। ৩৬ বলে ৪টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেছেন জাওয়াদ। রিফাতের ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৩৬।

অধিনায়ক তামিম শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৪৮ বলে দুই বাউন্ডারিতে করেছেন ২৯ রান। কালাম সিদ্দিকী অলিনের ব্যাট থেকে এসেছে ৬০ বলে ৩২ রান। ফরিদ হাসান খেলেছেন ৪০ বলে ২৯ রানের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন কাভিজা গামাজ। ২টি করে উইকেট শিকার করেছেন রাসিথ নিশারা ও ভিরান চামুদিথা।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমসারির ৫ ব্যাটারের কেউই করতে পারেননি বিশের ঘরে রান। ছয় নম্বরে নামা চামিকা হিনাটিগালা করেছেন ইনিংসের সর্বোচ্চ ৪১ রান। ৬৭ বলের ইনিংসটিতে ১টি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়াও ৩৯ রান করেছেন অ্যাধাম হিলমি। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়