শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

৩২৬ রা‌নে প্রথম দিন পার অ‌স্ট্রেলিয়ার, ক্যারির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : উসমান খাজা একাদশে ফিরেই ইংল্যান্ড পেসারদের তোপ সামলে অ্যালেক্স ক্যারির সঙ্গে জুটি বেধে দলকে তিনি বাঁচান বিপর্যয়ের হাত থেকে। বাঁহাতি এই ব্যাটার তিন অঙ্কের দেখা না পেলেও ক্যারির দারুণ এক সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে তিনশ পার করেছে অস্ট্রেলিয়া। ---- অলআউট স্পোর্টস

বুধবার অ্যাডিলেইডে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৩২৬ রান। 

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ১০৬ রানে ফেরেন ক্যারি। ঘরের মাঠে বাঁহাতি এই ব্যাটার তার ১৪৩ বলের ইনিংটি সাজান ৮ চার ও ১ ছক্কায়।

স্মিথের মাথা ঘোরা ও বমি বমি ভাবের কারণে শারীরিক ভারসাম্যহীনতার সমস্যায় একদম শেষ মুহূর্তে একাদশে ফেরা খাজা করেন ৮২ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ভালো এনে দেন ট্র্যাভিস হেড ও জেইক ওয়েদারল্ড। কিন্তু এদিনও জুটি বড় করতে পারেননি তারা। নবম ওভারে ওয়েদারল্ডকে (১৮) ফিরিয়ে আর্চার ৩৩ রানের জুটি ভাঙার পরের ওভারে হেডকে (১০) তুলে নেন ব্রাইডন কার্স। 

চার নম্বরে নেমে ব্যক্তিগত ৫ রানে জীবন পান খাজা। স্লিপে তার ক্যাচ ছাড়েন হ্যারি ব্রুক। এরপর প্রথম সেশনের বাকিটা সময় কোনো বিপদ ছাড়া পার করেন মার্নাস লাবুশেন ও খাজা।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম ওভারে ৩ বলের ভেতর অস্ট্রেলিয়ার সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন আর্চার। ওভারের প্রথম বলে লাবুশেনকে (১৯) ফিরিয়ে ৬১ রানের জুটি ভাঙার পর চতুর্থ বলে ক্যামেরন গ্রিনকে (০) তুলে নেন এই ফাস্ট বোলার।

সেখান থেকে খাজা ও ক্যারির জুটিতে চাপ সামাল দেয় স্বাগতিকরা। জীবন পাওয়া খাজা ফিফটি তুলে নেন ৮১ বলে। তাকে ফিরিয়ে পঞ্চম উইকেটে ৯১ রানের জুটি ভাঙেন উইল জ্যাকস।

এরপর জশ ইংলিসকে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন ক্যারি। দারুণ খেলতে থাকা ইংলিসকে (৩২) বোল্ড করে ৫৯ রানের এই জুটি ভাঙেন জশ টাং। দলে ফেরা অধিনায়ক প্যাট কামিন্সও (১৩) ফেরেন দ্রুত।

১৩৫ বলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটকিপার-ব্যাটার হিসেবে অ্যাশেজে সেঞ্চুরি তুলে নেন ক্যারি। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে গড়েন ৫০ রানের জুটি। দিনের শেষ দিকে জ্যাকসকে স্লগ সুইপ করতে গিয়ে তার এই দুর্দান্ত ইনিংসটি থামে।

৩৩ রান নিয়ে স্টার্ক ও রানের খাতা খোলার অপেক্ষায় থাকা ন্যাথান লায়ন দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়