শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহ‌লি, রোহিত শর্মা ও বাবর আজম‌কে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার শোয়েব আখতার লম্বা একটা সময় ধরে বল হাতে বাঘা বাঘা সব ব্যাটারদের মনে কাঁপন ধরিয়েছেন। তবে তিনি নিজেও মানেন যে, বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একজন খেলোয়াড়। 

শোয়েব আখতার বলেন, ‘আমি সত্যিই চাই বিরাট কোহলি, রোহিত শর্মা আর বাবর আজম ২০২৭ বিশ্বকাপে খেলুক। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কোহলি। রোহিত শক্তিশালী এক চরিত্র। সে একাই গেইম চেইঞ্জ করে দিতে পারে। বাবর আমাদের জন্য সম্পদ। তাদের তিনজনকেই ২৭ বিশ্বকাপে দেখতে চাই।

পাকিস্তানের এই কিংবদন্তি পেসারের মতে, ফাস্ট বোলারদের প্রতিটা উপভোগ করা উচিত। পেস বোলারদের লম্বা চুল থাকবে, চওড়া কাঁধ থাকবে, গোঁফ, লম্বা রানআপ— পেসারদের তো এমনই হওয়ার কথা। 
 
শোয়েব আখতার বলেন, ‘ফাস্ট বোলারদের বলবো প্রতিটা মুহূর্ত উপভোগ করো। লম্বা চুল, চওড়া কাঁধ, গোঁফ, লম্বা রানআপ— তারা তো এমনই হবে। রান আপের প্রতিটা স্টেপ উপভোগ করতে হবে। প্রতিটা ডেলিভারি একটা ইভেন্ট। দর্শকদের উপভোগের উপলক্ষ এনে দাও।  --- সময়‌নিউজ

লক্ষ্য হওয়া উচিৎ উইকেট নেয়া, কাউকে আঘাত করা নয়। ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শচীনকে আমি হেলমেটে, পাঁজরে আঘাত করেছিলাম। কিন্তু আমি পরে খারাপ বোধ করেছি।

একটা সময় বল হাতে ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিতে শোয়েব আখতার। ৪৬ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন এই পেসার। ১৬৩ ওয়ানডে ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ২৪৭টি। আর ১৫ টি-টোয়েন্টি ম্যাচে শোয়েব আখতারের ঝুলিতে গেছে ১৯ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়