শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুব এ‌শিয়া কা‌পে নেপাল‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খেল‌ছে বাংলা‌দেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আরও একটি সহজ জয় তুলে নিয়েছে লাল-সবু‌জের দল। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টুর্নামেন্টে এটি যুবা টাইগারদের টানা দ্বিতীয় জয়।

দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে ১৩০ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ----- ডেই‌লি ক্রিকেট

এদিন টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান তামিম। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল নেপালের দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার যাদব। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৪০ রান।

তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং অর্ডার। বিশেষ করে বাংলাদেশের পেসার মোহাম্মদ সবুজ তাদের বেশ ভুগিয়েছেন। নেপালের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন অভিষেক তিওয়ারি। এছাড়া আশিষ লুহারের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।

বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সবুজ। দুটি করে উইকেট শিকার করেছেন সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম তামিম।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৯ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রিফাত বেগ ও তিনে নামা তামিম। দুজনেই ফিরেছেন এক অঙ্কের ঘরে। তবে জাওয়াদ আবরার ছিলেন দুর্দান্ত।

নেপালের বোলারদের কোনো পাত্তাই দেননি তিনি। দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন আবরার। ৬৮ বলে করেছেন অপরাজিত ৭০ রান। তাকে দারুণ সঙ্গ দেওয়া কালাম সিদ্দিকীর ব্যাট থেকে এসেছে ৩৪ রান।

নেপালের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অভিষেক তিওয়ারি ও যুবরাজ খাত্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়