শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে আগামী বছর পিছিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। তবে কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর।

নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশোতে বক্তব্য দিতে গিয়ে, পিএসএলের দিনক্ষণের কথা জানিয়েছেন তিনি। পিএসএলের পর্দা নামবে আগামী ৩ মে। পাকিস্তানের ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিসিবি ও পিএসএল কাজ করছে বলে জানিয়েছেন তিনি। এই সময় নাকভির সঙ্গে ছিলেন সাবেক পেসার ওয়াসিম আকরামও। ---- ক্রিক‌ফ্রেঞ্জি

নাকভি বলেন, 'খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করলে তাদের মনোবল বাড়ে। তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পিসিবি ও পিএসএল আয়োজকেরা একসঙ্গে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভা বিপুল। পিএসএলে বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছেন।

এই সময় ওয়াসিম আকরাম বলেন, 'পিএসএলের সাফল্য একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে উঠে আসার সুযোগ করে দেয়।

রোডশোতে জাতীয় দলের ছয় ক্রিকেটার—সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিল—অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির।

২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করা পিএসএল। ২০১৮ সালে একটি দল বাড়িয়ে ছয় দলে উন্নীত হয় টুর্নামেন্টটি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম আসর থেকে আরও দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে। এর ফলে টুর্নামেন্টটি আরও বেশি প্রতিযোগীতামূলক হবে বলে বিশ্বাস আয়োজকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়