শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিস্টাল প্যালেসকে হারি‌যে আ‌র্সেনা‌লের আ‌রো কা‌ছে ম্যানচেস্টার সিটি 

স্পোর্টস ডেস্ক : প্রতি‌যো‌গিতায় প্রথম গো‌লের সু‌যোগ পে‌য়ে‌ছি‌লো ক্রিস্টাল প‌্যা‌লেস, কিন্তু সেটা কা‌জে আ‌সে‌নি। এরপর প্রথম ৪০ মিনিটে যাকে একরকম খুঁজেই পাওয়া গেল না, সেই আর্লিং হলান্ড প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই দলকে এগিয়ে নিলেন। পরে তিনি করলেন আরেক গোল। উজ্জ্বীবিত ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টেই রাখল ম্যানচেস্টার সিটি।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। হলান্ডের জোড়া গোলের মাঝে একবার জালে বল পাঠান ফিল ফোডেন। --- বি‌ডি‌নিউজ

গত মে মাসে এই প্যালেসের বিপক্ষেই এফএ কাপের ফাইনালে হেরেছিল সিটি। সাড়ে ছয় মাস পর সেই দলের বিপক্ষে নেমে আবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গুয়ার্দিওলার দল। প্রথমার্ধের বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়েই ছিল তারা। বিরতির পরও বেশি আক্রমণ করে প্যালেস; কিন্তু একবারও কার্যকর হতে পারেনি দলটি।

পুরো ম্যাচে ৪০ শতাংশেরও কম সময় পজেশন রেখে, গোলের জন্য ১৬ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে প্যালেস, যার সবগুলোই হয় ব্যর্থ। আর সিটির সাত শটের ছয়টিই থাকে লক্ষ্যে।

১৬ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে আগের দিন ভাগ্যের জোরে জয় পাওয়ায় পাঁচ পয়েন্টে এগিয়ে যায় আর্সেনাল। শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান আগের অবস্থানে আনতে জয়ের বিকল্প ছিল না সিটির সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়