শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর দুই মাসও বাকি নেই। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে এসময় দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর অনেকেই। তবে বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলবে না বাংলাদেশ। ম্যাচ খেলার দিক দিয়ে সবচেয়ে ভালো প্রস্তুতি হবে সহ-আয়োজক ভারতের।

আগামী বছর ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর চলবে ৮ মার্চ পর্যন্ত। ২০ দলের টুর্নামেন্টে এবার অংশ নেবে আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশই। 

এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের।

বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও খেলার মধ্যেই থাকবেন দলের ক্রিকেটাররা। এ সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা চলবে ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

বিশ্বকাপের আগে ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ ভারতের। টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সবগুলো ম্যাচই ঘরের মাঠে । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের চলমান সিরিজ শেষে জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তারা খেলবে আরও ৫ ম্যাচ।

দ্বিতীয় সর্বোচ্চ ৮টি ম্যাচ দক্ষিণ আফ্রিকার। ভারতের মাটিতে চলমান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ খেলবে গত আসরের রানার্স-আপরা। বিশ্বকাপের আগে এই ৩ ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ নেই ক্যারিবিয়ানদের।

৬টি করে ম্যাচ খেলবে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তান। এর মধ্যে নিজেদের মধ্যেই ৩টি ম্যাচ খেলবে এই দুই দল।

জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের মাটিতে ৩টি ম্যাচ খেলবে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় ৩টি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়