শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রকাশ্যে নগ্ন হয়ে হাঁটার প্রতিজ্ঞা! বাবা হেডেনকে ‘ত্যাজ্য’ করার হুমকি গ্রেসের 

স্পোর্টস ডেস্ক : অ্যাসেজে সেঞ্চুরি করেছেন ইংল‌্যা‌ন্ডের জো রুট। অন্যদিকে বাবা ম্যাথু হেডেনকে ত্যাজ্য করতে চান কন্যা গ্রেস। দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কোথায়? আছে। তার জন্য ফিরে দেখতে হবে প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকার এক হইচই ফেলে দেওয়া প্রতিজ্ঞা। তাতেই বেজায় চটেছেন গ্রেস। সুন্দরী ধারাভাষ্যকার ম্যাথু হেডেনের মন্তব্য এতটাই অসন্তুষ্ট যে বাবাকে ‘ত্যাজ্য’ করতে চাইছেন।

পুরোটাই অবশ্য মজার ছলে। তবে তার আগে জেনে নেওয়া যাক, হেডেন ঠিক কী বলেছিলেন। অজি প্রাক্তনী ইউটিউবে বলেছিলেন, “আমি মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে নগ্ন হয়ে হাঁটব। যদি ও সেঞ্চুরি না করে।” বাবার এহেন মন্তব্যে সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস রুটকে ট্যাগ করে ইনস্টাগ্রামে বিনীত আর্জি করেন, ‘প্লিজ জো রুট, একটা সেঞ্চুরি করো।’ সেই আর্জিতে সাড়া দিয়ে অজিভূমে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। ‘দৃশ্যদূষণ’-এর হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

কিন্তু বাবা কেন এরকম আলটপকা মন্তব্য করবেন? সেটা একেবারেই ভালোভাবে নিচ্ছেন না গ্রেস। সোশাল মিডিয়ায় তিনি বলেছেন, “আমি কৃতজ্ঞ যে রুট সেঞ্চুরি করেছেন। জীবনে প্রথমবার আমি চেয়েছিলাম একজন ইংরেজ অ্যাসেজে সেঞ্চুরি করুক। হৃদয়ের অন্তঃস্থল থেকে রুটকে ধন্যবাদ জানাতে চাই। আর আমার বাবা যদি ফের নগ্ন হয়ে হাঁটব বা এ ধরনের কিছু বলেন, তাহলে বাবাকে ত্যাজ্য করব।

তবে ব্রিসবেনে সেঞ্চুরি করেও ইংল্যান্ডকে বাঁচাতে পারেননি রুট। অ্যাসেজে ইংল্যান্ড পিছিয়ে আছে ০-২ ব্যবধানে। ইংরেজদের জন্য আরও খারাপ খবর, অ্যাডিলেড টেস্টের জন্য অধিনায়ক প্যাট কামিন্স চোট সারিয়ে ফিরে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়