শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চমৎকার বোলিং করে আইসিসি র‍্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। সেরা আটে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার। 

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদেরও। যথারীতি বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। 

আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এর সৌজন্যে দুই ধাপ এগিয়ে এখন বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আছেন তিনি। মোস্তাফিজের নামের পাশে রয়েছে ৬৬৫ রেটিং পয়েন্ট।

এছাড়া সিরিজসেরার পুরস্কার জেতা শেখ মেহেদি হাসান ৩ ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন ১৪ নম্বরে। বোলারদের তালিকায় ৫ ধাপ লাফিয়ে ১৯ নম্বরে উঠেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তার সমান ৫ ধাপ এগিয়ে এখন ২৫ নম্বরে নাসুম আহমেদ।

তানজিম হাসান সাকিব এগিয়েছেন দুই ধাপ, আছেন ৩৫ নম্বরে। সিরিজে কিছুটা খরুচে বোলিং করে এক ধাপ পিছিয়ে এখন ৫১ নম্বরে শরিফুল ইসলাম। আর ছুটিতে থাকা তাসকিন আহমেদ কোনো ম্যাচ না খেলে ১০ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫২ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে বরুণ চক্রবর্তী।

ব্যাটারদের তালিকায় ২১ ধাপ লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনারর পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন। তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংও এটিই।

এছাড়া ৫ ধাপ এগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন তাওহিদ হৃদয়। তানজিদ হাসান তামিম (১ ধাপ নেমে ১৯), সাইফ হাসান (৯ ধাপ নেমে ৩৯) ও লিটন কুমার দাস (২ ধাপ নেমে ৪৪) র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। 

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের অভিষেক শর্মা।

ব্যাটিংয়ে পেছালেও অলরাউন্ডারদের তালিকায় বড় লাফ দিয়েছেন সাইফ হাসান। ২৭ ধাপ এগিয়ে তিনি এখন উঠে এসেছেন ৭৩ নম্বরে। এই তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়