শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে রংপুর রাইডা‌র্সে খেল‌তে আসা কে এই এমিলিও গে?

স্পোর্টস ডেস্ক : রোববার হয়েছে বিপিএলের নিলাম। পছন্দের দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এমিলিও গে-কে দশ হাজার ডলারে দলে ভিড়িয়েছে তিস্তা পাড়ের দলটি।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শুরু। অনেকের মনে প্রশ্ন —কে এই ইতালিয়ান ক্রিকেটার? নামকরা অনেক বিদেশির ভিড়ে কেনো তাকে দলে নিলো রংপুর? --- ডেই‌লি ক্রিকেট

এমিলিওর জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। তার মায়ের পরিবার ইতালির, বাবার পরিবার গ্রেনাডার। মায়ের পরিচয়ের কারণে ইতালির হয়ে খেলছেন এই ওপেনার।

তবে এমিলিও যতোটা না ইতালির, তার চেয়ে বেশি ইংল্যান্ডের। ইতালির হয়ে খেললেও এমিলিওর মনে প্রাণে ইংল্যান্ড। এখনো ইংলিশদের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন তিনি।

ইতালির হয়ে ৭টি ম্যাচ খেলেছেন এমিলিও। দলটির হয়ে চারটি ওয়ানডে খেলে প্রতিটিতেই ফিফটি করেছেন ২৫ বছর বয়সী এ ওপেনার। টি-টোয়েন্টিতে ইতালির হয়ে খেলেছেন তিনটি ম্যাচ।

কাউন্টিতে নিয়মিত খেলেন এমিলিও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭ ম্যাচে করেছেন ৪,১৫০ রান, গড় ৩৭.৩৮। সেঞ্চুরি আছে ১০টি। সর্বোচ্চ ইনিংস ২৬১ রানের। বর্তমানে ডারহামের হয়ে খেলছেন এমিলিও।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক যদি অন্যদেশের হয়ে অনূর্ধ্ব-১৭ কিংবা তার ওপরে খেলেন তাহলে ইংল্যান্ডের জার্সিতে খেলতে পারবেন না। তবে সহযোগী দেশের হয়ে খেললে এই নিয়ম কার্যকর হবে না। এমিলিও ইতালির হয়ে খেলেন, যেটি আইসিসির সহযোগী সদস্য। যার কারণে এখনো ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেন এমিলিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়