শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:১০ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে দামি নাঈম শেখ, বিপিএলে নিলাম শেষে সেরা দশে যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম শেষ হয়েছে অর্থের ঝনঝনানির মধ্য দিয়ে। সবাইকে ছাড়িয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

নিলামের টেবিলে দেশি ক্রিকেটারদের কদর ছিল চোখে পড়ার মতো। নাঈমের পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে রংপুর রাইডার্স। একই দল লিটন দাসকে পেয়েছে ৭৫ লাখ টাকায়। জাতীয় দলের আরেক তারকা এই ক্রিকেটার আছেন দামি ক্রিকেটারের তালিকার তৃতীয় স্থানে।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার তানজিম হাসান সাকিব দুজনেই ৬৮ লাখ টাকা করে পেয়েছেন। সাইফউদ্দিনকে ঢাকা ক্যাপিটালস এবং তানজিমকে রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে। তালিকায় বড় চমক তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকায় কিনে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া পেসার নাহিদ রানা ও ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ৫৬ লাখ টাকা করে পেয়েছেন।

একনজরে বিপিএল নিলামের সেরা ১০ দামি ক্রিকেটার:

১. মোহাম্মদ নাঈম শেখ - ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস) 
২. তাওহীদ হৃদয় - ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স) 
৩. লিটন দাস - ৭৫ লাখ টাকা (রংপুর রাইডার্স) 
৪. মোহাম্মদ সাইফউদ্দিন - ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) 
৫. তানজিম হাসান সাকিব - ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স) 
৬. নাহিদ রানা - ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স) 
৭. শামীম হোসেন পাটোয়ারী - ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) 
৮. মোহাম্মদ মিঠুন - ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) 
৯. হাবিবুর রহমান সোহান - ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস) 
১০. সৈয়দ খালেদ আহমেদ - ৪৭ লাখ টাকা (সিলেট টাইটান্স)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়