শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকের আলী ও মাহিদুল অঙ্কন নিয়মের মারপ্যাঁচে নোয়াখালীতে

রাজধানীর পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। রোববার (৩০ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে বিকাল ৪টায় শুরু হয় নিলামের আনুষ্ঠানিকতা। নিলাম প্রক্রিয়া শুরুর আগে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিপিএলের প্রথম দুই আসরে ছিল নিলাম পদ্ধতি। এরপর মাঝের আসরগুলোতে ছিল ড্রাফট পদ্ধতি। দীর্ঘদিন পর আবারও বিপিএলে ফিরলো নিলাম পদ্ধতি। এবারের নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১২ স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।   

নিলামের নিয়মানুযায়ী, ক্যাটাগরি ‘এ’ এবং ‘বি’ থেকে দুইজন করে খেলোয়াড় নিতে হবে। ক্যাটাগরি ‘বি’-এর বিডিংয়ে মাহিদুল অঙ্কন ও জাকের আলীর নাম আসার আগেই সব দল দুইজন করে খেলোয়াড় নিশ্চিত করে ফেললেও নোয়াখালী তখনও একটি খেলোয়াড়ও কেনেনি এই দুই ক্যাটাগরি থেকে। তাই ভিত্তিমূল্যেই এই ফুই খেলোয়াড়কে নোয়াখালীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়। 
  
সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম থেকে তারা দলে নিয়েছে জাকের আলী ও মাহিদুল অঙ্কনকে। বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়