শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ড বিশ্বকাপের আগে আরও সিরিজ খেলবে

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ শুরু হচ্ছে । তার আগে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। শুক্রবার (২৮ ন‌ভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড ও এমিরেটস ক্রিকেট বোর্ড।

জানুয়ারির শেষ দিকে ইউএই পৌঁছাবে আয়ারল্যান্ড। ২৯ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। ৩১ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।

সিরিজ শেষে আয়ারল্যান্ড উড়াল দেবে শ্রীলঙ্কায়। তাদের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

এরপর তারা বিশ্বকাপের জন্য ভারতে যাবে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর দিল্লিতে কানাডা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি।

বর্তমানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে আয়ারল্যান্ড। গত বৃহস্প‌তিবার প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে আইরিশরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়