শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৭৩ বছর পুরোনো মাঠে বসছে ফ্লাডলাইট, এখা‌নেই হ‌বে বিশ্বকা‌পের খেলা

স্পোর্টস ডেস্ক : ১৯৫২ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও সাত দশকের বেশি সময় ধরে কোনো ফ্লাডলাইট ছিল না শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। অবশেষে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন করে ফ্লাডলাইট বসানো হচ্ছে এসএসসিতে।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপের নতুন আসরের খেলা। শ্রীলঙ্কার তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের অন্তত ২০টি ম্যাচ। এর মধ্যে কলম্বোর এসএসসি মাঠে রাখা হয়েছে পাঁচটি খেলা। ---- টি স্পোর্টস

এমনিতে শ্রীলঙ্কার টেস্ট ভেন্যু হিসেবে ব্যবহৃত হয় এসএসসির মাঠ। তাই ৭৩ বছরেও কখনও এই মাঠে ফ্লাডলাইটের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কিন্তু এবার বিশ্বকাপের একাধিক ম্যাচ হবে সন্ধ্যার পর। তাই এরই মধ্যে ফ্লাডলাইট বসানোর কাজ শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এসএসসিতে প্রথম ম্যাচটি হবে টুর্নামেন্টের প্রথম দিনেই। তবে পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা ১১টায়। তাই সেদিন ফ্লাডলাইট প্রয়োজন পড়বে না। 

ওই মাঠে ফ্লাডলাইটের নিচে প্রথম খেলা হবে ৯ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ে ও ওমানের মধ্যে। স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে খেলা। 

এরপর ১০ ফেব্রুয়ারি পাকিস্তান-যুক্তরাষ্ট্র (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) ও ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান-নামিবিয়া (স্থানীয় সময় বিকেল ৩টা) ম্যাচেও প্রয়োজন পড়বে ফ্লাডলাইট। মাঝে আয়ারল্যান্ড-ওমান (স্থানীয় সময় বেলা ১১টা) ম্যাচে কৃত্রিম আলোর দরকার হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়