শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিম নির্বাচনের সিদ্ধান্তে অধিনায়ককে ছাড়াই খেলোয়াড় বাদ, ক্ষোভ প্রকাশ লিটনের

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকে কোনো তথ্য পাননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সিরিজ শুরুর আগে সোমবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

সাধারণত প্রতি সিরিজের দল ঘোষণার আগে কোচ ও অধিনায়ককে নিয়ে বৈঠক করেন নির্বাচকরা। কারা দলে থাকছেন, কারা বাদ পড়ছেন—সে তথ্য জানানো হয় সেখানেই। কিন্তু এবারের সিরিজে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করেন লিটন।

লিটন বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোপুরি নির্বাচকদের কল। কেন আমাকে আগে জানানো হয়নি, তা জানি না। নির্বাচকরা কোনো নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়েছে। এতদিন জানতাম, অন্তত ক্যাপ্টেনকে জানানো হয় কোন প্লেয়ার ঢুকছে বা কে বাদ পড়ছে।’

তিনি মনে করেন, শামীমকে বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই। ‘আমি শামীমের বাদ যাওয়ার কোনো কারণ দেখি না। সে দলে থাকলে ভালো হতো,’ বলেন লিটন।

এর আগে নির্বাচক প্যানেল ও বোর্ডের পক্ষ থেকে লিটনকে জানানো হয়েছিল যে, যে দল তাকে দেওয়া হবে সেটি নিয়েই মাঠে ফল আনতে হবে। সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই ছিল লিটনের আক্ষেপ।

অধিনায়ক বলেন, ‘আমাকে বলা হয়েছে যে দেওয়া স্কোয়াড নিয়েই কাজ করতে হবে। কোন খেলোয়াড়কে চাই বা না-চাই—এসব বলার সুযোগ আমার নেই। এতদিন জানতাম একজন ক্যাপ্টেন হিসেবে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু এখন জানলাম, যে দল দেওয়া হবে সেটিই মাঠে নামাতে হবে।’

সাম্প্রতিক সময়ে ভালো রান না করলেও শামীমের প্রতি নিজের সমর্থনের কথা আবারো জানান লিটন দাস। তিনি বলেন, ‘প্রত্যেক প্লেয়ার থেকে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করা যায় না। শামীম কয়েক সিরিজ দারুণ খেলেছে, যা আমাদের খুব দরকার ছিল। দুই-তিন সিরিজ ভালো না খেলেই তাকে বাদ দেওয়াটা তার জন্য হতাশাজনক। একজন ক্যাপ্টেন হিসেবে তাকে ব্যাক দিতে না পারায় আমি সত্যিই দুঃখিত।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়