শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বছরের অপেক্ষার অবসান, ভারতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জয়ের মঞ্চটা চতুর্থ দিনেই প্রস্তুত করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে এসে বাকি কাজটা সারল সফরকারী দল। গুয়াহাটি টেস্টে ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। টেস্ট ইতিহাসে রানের হিসেবে এটা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল তারা। এর আগে কলকাতা টেস্টে ভারতকে ৩০ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ২৫ বছরের অপেক্ষা ফুরাল তাদের। এর আগে সবশেষ ২০০০ সালে এশিয়ান দেশটিতে টেস্ট সিরিজ জিতেছিল আফ্রিকান জায়ান্টরা।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে জিততে হলে ৫৪৯ রানের হিমালয়তূল্য লক্ষ্যে পৌঁছাতে হতো ভারতকে। হাতে থাকা সময়ে জেতা অসম্ভব ছিল স্বাগতিকদের জন্য। বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে ২৭ রান করতেই ২ ব্যাটারকে হারায় তারা।

ম্যাচ বাঁচাতে চাইলে বাকি ৮ উইকেট হাতে রেখে শেষ দিন পার করে দিতে হতো ভারতকে। কিন্তু সাইমন হারমার, কেশভ মহারাজদের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেন স্বাগতিকদের ব্যাটিং লাইন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১৬, সাই সুদর্শন ১৪ ও যশস্বী জয়শওয়াল করেন ১৩ রান।

প্রথম ইনিংসে ভারতেক ২০১ রানে অলআউট করার পথে ৩ উইকেট নেন হারমার। এ যাত্রায় আরও বেশি ভয়ঙ্কর ছিলেন এই অফস্পিনার। একই ৬ ব্যাটারকে প্যারভিলিয়নের পথ দেখান তিনি। ২৩ ওভারে মাত্র ৩৭ রান খরচ করেন হারমার। সমান রানের বিনিময়ে ২ উইকেট নেন মহারাজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়