শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিকা‌লে বিশ্বকা‌পের সেমিফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক যাত্রা আরও এগিয়ে নিতে স্বাগতিক বাংলাদেশ রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অপরাজিত চাইনিজ তাইপের। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

গতবারের চ্যাম্পিয়ন ভারত ও রানার্স-আপ ইরান দিনের প্রথম সেমিফাইনালের পর বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ–তাইপে লড়াই।

শনিবার থাইল্যান্ডকে ৪০-৩১ ব্যবধানে হারিয়ে পুল ‘এ’-এর রানার্স-আপ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠেছে বাংলাদেশ। চার ম্যাচে তিন জয়ে এটিই বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সফল অভিযান।

চাইনিজ তাইপের শক্তিমত্তা স্বীকার করলেও আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ শাহনাজ পারভীন মালেকা, 'চাইনিজ তাইপে খুবই শক্তিশালী দল। আমরাও সেরা খেলাটা খেলতে চেষ্টা করব এবং জয়ের লক্ষ্যেই নামব। আমরা নিজেদের মাঠে উগান্ডা, জার্মানি ও থাইল্যান্ডকে হারিয়েছি—এটাই আমাদের আত্মবিশ্বাস।'

থাইল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দল আরও চাঙা হয়েছে বলেও জানান তিনি, 'মেয়েরা এখন আরও উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। তারা আমাকে বলেছে, চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটা "ডু অর ডাই"। তারা সর্বোচ্চটা উজাড় করে দেবে।

দলের অন্যতম সেরা রেইডার স্মৃতি আক্তার জানালেন স্বাগতিক হিসেবে খেলতে পারার অনুভূতি, 'এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মাটিতে খেলা আর দেশের জন্য পদক নিশ্চিত করা—এর চেয়ে আনন্দ আর কী হতে পারে?'

অন্যদিকে, পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পুল ‘বি’ সেরা হয়ে সেমিফাইনালে এসেছে চাইনিজ তাইপে। দলটির অধিনায়ক ইয়াহান চুয়াং স্বাগতিকদের প্রশংসা করেও জানালেন প্রস্তুতির কথা।

তিনি বলেন, 'বাংলাদেশের বিপক্ষে আমরা ভালোভাবে প্রস্তুত থাকব। তারা দক্ষ দল, তাই আমাদের সেরাটা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়