শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২২ ন‌ভেম্বর বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক আল্ট্রা-ট্রেইল ম্যারাথন

স্পোর্টস ডেস্ক : আগামী ২২ ন‌ভেম্বর বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক আল্ট্রা-ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Albatross Ultrail 2025 নামের এই আন্তর্জাতিক সার্টিফাইড রেসটি খাগড়াছড়ির মায়াবিনী পর্যটন লেকের পাহাড়ি ট্রেইলে আয়োজিত হবে। রেসটি UTMB Index এবং ITRA Certified স্বীকৃতি পেয়েছে।

এই আয়োজনের অন্যতম লক্ষ্য— বাংলাদেশের পাহাড়ি মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরা। রানাররা রেস চলাকালে পাহাড়ি গ্রাম, বাঁশের ঘর, ঝরনা ও জঙ্গল অতিক্রম করবেন, যা এই রেসকে শুধু প্রতিযোগিতা নয়, একটি সাংস্কৃতিক অভিযাত্রায় রূপ দেবে। --- যমুনা‌নিউজ 

সেই সাথে, স্থানীয় জনগোষ্ঠীর আতিথেয়তা, খাদ্য, সংস্কৃতি, জীবনযাপন এবং প্রকৃতির সাথে সহাবস্থানের অসাধারণ অভিজ্ঞতা, আন্তর্জাতিক দৌড়বিদদের সামনে নতুনভাবে উপস্থাপন করবে বাংলাদেশকে।

ইভেন্টটি আয়োজন করছে Run Bangladesh, যাদের রয়েছে বহু বছরের এন্ডিউরেন্স ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা। প্রতিষ্ঠানের নিজস্ব RBAN Timing Solutions থাকবে এই রেসের টাইমিং প্রযুক্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়