শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত  

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনের গ্যাবায় ঝড়ো আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়া ও ভারতের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল ঝড়ো সূচনা করেন। ৪ ওভার ৫ বলে দুই ওপেনার মিলে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান যোগ করেছিলেন। এরপর বজ্রপাতের কারণে খেলা থেমে যায়।

গ্যাবার গ্যালারি ভর্তি দর্শকরা খেলা আবার শুরুর আশা নিয়ে অপেক্ষা করলেও ঝড়ো আবহাওয়ার উন্নতি না হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ক্যানবেরায় সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে জশ হ্যাজলউডের বোলিং নৈপুণ্যে চার উইকেটে জেতে অস্ট্রেলিয়া। এরপর হোবার্টে তৃতীয় ম্যাচ ৫ উইকেটে জেতে ভারত। গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচ ৪৮ রানে জিতে সিরিজে এগিয়ে যায় তারা।

৪০.৭৫ গড়ে সিরিজে ১৬৩ রান করে সিরিজসেরা হন অভিষেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়