শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার

স্পোর্টস ডেস্ক : ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে অপরাধমূলক আচরণের জের ধরে স্কটিশ রেসলার ড্রু ম্যাকইনটায়ারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে ডব্লিউডব্লিউই। গত শনিবার শিরোপা লড়াইয়ে হারের পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন ম্যাকইনটায়ার, আর সেই হতাশার বহিঃপ্রকাশ ঘটে স্ম্যাকডাউনের লাইভ শোতে—যা ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। -- টি স্পোর্টস

শুক্রবার (৭ ন‌ভেম্বর) স্ম্যাকডাউনের শোয়ে শুরুতেই উপস্থিত হন আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস। তিনি জানান, শনিবারের ইভেন্টে ম্যাকইনটায়ারকে হারিয়ে তিনি এখন নতুন প্রতিদ্বন্দ্বী খুঁজছেন। দর্শকদের মধ্যেই বসে শোয়ের পারফরম্যান্স দেখে তিনি নিজের পরবর্তী চ্যালেঞ্জার ঠিক করতে চান—এমনটাই বলছিলেন রোডস।

এই সময় হাজির হন আলিস্টার ব্ল্যাক ও জেলিনা। ব্ল্যাক–জেলিনার আচরণে সেগমেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। জেলিনা রোডসকে থাপ্পড় মারলে ডব্লিউডব্লিউই জেনারেল ম্যানেজার নিক অ্যালডিস বাধ্য হন রোডস ও ব্ল্যাকের মধ্যে নন–টাইটেল ম্যাচ ঘোষণা করতে।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আচমকা রিংয়ে ঢুকে পড়েন ড্রু ম্যাকইনটায়ার। রোডসকে লক্ষ্য করে তিনি একের পর এক আক্রমণ শুরু করেন। আগের ম্যাচের হার থেকে জমে থাকা ক্ষোভ মেটাতে ম্যাকইনটায়ার ব্ল্যাকের সঙ্গে মিলে রোডসকে নির্মমভাবে আঘাত করেন।

তবে এরপর রোডসের পাশে দাঁড়ান ‘আর্চার অফ ইনফ্যামি’ ডেমিয়েন প্রিস্ট। তিনি ম্যাকইনটায়ার ও ব্ল্যাককে পরাস্ত করে রোডসকে রক্ষা করেন, যা দেখে দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন।

ঘটনার পর ক্ষুব্ধ জিএম নিক অ্যালডিস রিংয়ে এসে ম্যাকইনটায়ারকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোমাকে সুযোগ দিই আর তুমি তার অপব্যবহার করো। আর নয়। এই মুহূর্ত থেকেই তুমি সাসপেন্ড!’

এই ঘোষণার মাধ্যমে ডব্লিউডব্লিউই আনুষ্ঠানিকভাবে ম্যাকইনটায়ারকে সাময়িক বরখাস্ত করে। এক সপ্তাহ আগেই ডব্লিউডব্লিউইর সবচেয়ে বড় শিরোপার জন্য লড়ছিলেন ড্রু ম্যাকইনটায়ার। অথচ অনিয়ন্ত্রিত আচরণের কারণে এখন তিনি নিষিদ্ধ। 

পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে খুব অল্প সময়ে। ডব্লিউডব্লিউই এখনো জানায়নি, নিষেধাজ্ঞার মেয়াদ কতদিন হবে। ২০২০ সালে ব্রক লেসনারকে হারিয়ে ডব্লিউডব্লিউই রয়্যার রাম্বল চ্যাম্পিয়ন হন ম্যাকইনটায়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়