শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ম্যাচের আগে আজ থেকে শুরু বাংলাদেশ দলের ক্যাম্প, হামজা-শমিত আসবেন কবে?

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ ১৮ নভেম্বর। এর আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ। এ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। তবে দলের প্রাণভোমরা হামজা চৌধুরী এখনই আসছেন না। তিনি আসবেন তার ক্লাব দায়িত্ব শেষ করে তবেই। 

৯ নভেম্বর ঢাকায় আসবেন হামজা চৌধুরী। বুধবার জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘ইংলিশ লিগে ৮ নভেম্বর হামজার দল লেস্টার সিটির ম্যাচ নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচ খেলে দেশের উদ্দেশে রওয়ানা হবেন হামজা।’ 

হংকং চায়না ম্যাচে খেলা ফুটবলারদের নিয়েই কাজ করবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তিনি এখন নিজ দেশে রয়েছেন। তবে শিগগিরই ঢাকায় আসবেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার।

এএফসি বাছাইয়ে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহামিদুল ইসলাম। তাকে ভারতের ম্যাচে পাওয়া যাবে না। তবে প্রীতি ম্যাচে খেলতে পারবেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসির এই ফরোয়ার্ড। 

শমিত সোম খেলবেন কি না, তা পরিষ্কার নয়। কানাডা প্রিমিয়ার লিগে শমিতের দল কাভারলি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপর তিনি বাংলাদেশে আসতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়