শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টার মিলানের গোলরক্ষক মার্তিনেসের গাড়ির ধাক্কায় হুইলচেয়ারে থাকা এক ব্যক্তির মৃত্যু

ইতালির কোমো প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই ব্যক্তি বৈদ্যুতিক হুইলচেয়ারে চলাফেরা করছিলেন। তখন ইন্টার মিলানের গোলরক্ষক জোসেপ মার্তিনেসের চালানো গাড়ির সঙ্গে তার হুইলচেয়ারটি ধাক্কা খায়।

ইতালির পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হুইলচেয়ারটি পাশের রাস্তার দিকে ঢুকে পড়েছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেসের গাড়ি একটি বৈদ্যুতিক হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটে কোমো প্রদেশে একটি রাস্তার পাশের সাইকেলের জন্য নির্ধারিত পথে। মার্তিনেস দুর্ঘটনার পরই গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন, তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান।’

ঘটনার পর ইন্টার মিলান ক্লাব বুধবার ফিওরেন্টিনার বিপক্ষে সিরি আ ম্যাচের আগের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে।

ক্লাবটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

২৭ বছর বয়সী স্পেনের গোলরক্ষক জোসেপ মার্তিনেস ২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টারে যোগ দেন। তিনি এর আগে লাস পালমাস ও রেডবুল লাইপজিগের হয়ে খেলেছেন। ইন্টারে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১২টি ম্যাচে মাঠে নেমেছেন নেরাজ্জুরি'দের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়