শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটা মাইলফলক ছুঁয়ে ফেললেন। প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন ৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি এই বিশ্বরেকর্ডটি গড়েছেন। সৌদি প্রো লিগের এই রেকর্ড তাকে নিয়ে গেছে নতুন বিশ্বরেকর্ডের খুব কাছে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোল থেকে তিনি আছেন আর ৫০ গোলের দূরত্বে।

পর্তুগিজ এই ফুটবলার অবশ্য এই গোলের আগে রাতটা বেশ হতাশা নিয়ে কাটাচ্ছিলেন। একাধিক গোল মিস করেছেন। তবে ৮৮ মিনিটে তিনি খুঁজে পান জালের ঠিকানা। তার গোলেই ২-০ গোলের জয় নিশ্চিত করে ফেলে আল নাসর। চলতি মৌসুমে লিগে এটি তার ষষ্ঠ গোল, সব মিলিয়ে ৭ গোল আছে তার নামের পাশে। ২০২২ সালে ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ১০০র ওপরে গোল করেছেন।

রোনালদোর এই কীর্তি এল লিওনেল মেসির আরও এক রেকর্ড গড়ার পর। দ্রুততম খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন মহাতারকা গতকাল সকালে করে ফেলেছেন তার ক্যারিয়ারের ৮৯০তম গোলটি। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তিনি তার গোলসংখ্যা নিয়ে গেছেন ৮৯১-এ।

লা লিগা থেকে দুজনের এই লড়াই শুরু। দেড় দশক হয়ে গেলেও তাদের এই লড়াই এখনো চলছে। দুইজনই অবশ্য তাদের ক্যারিয়ার শেষের দুয়ারে আছেন, কোথায় তাদের ক্যারিয়ার শেষ হবে, তার আঁচও মিলছে। মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতেই থাকছেন। আর রোনালদো ২০২৭ সাল পর্যন্ত থাকছেন আল নাসরেই। তার ফলে এতটুকু নিশ্চিত হচ্ছে যে, রোনালদো-মেসির এই দ্বৈরথ অন্তত আরও দেড় বছরের মতো দেখা যাবে।

রোনালদোর গোলের ফিরিস্তি

ক্লাব/দেশ     গোল
স্পোর্টিং লিসবন        ৫
ম্যানচেস্টার ইউনাইটেড     ১৪৫
রিয়াল মাদ্রিদ    ৪৫০
জুভেন্টাস     ১০১
আল নাসর    ১০৬
পর্তুগাল    ১৪৩
মোট    ৯৫০

সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের রেকর্ড

খেলোয়াড়  গোলসংখ্যা
ক্রিশ্চিয়ানো রোনালদো  ৯৫০
লিওনেল মেসি ৮৯১
পেলে  ৭৬২
রোমারিও  ৭৫৬

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়