শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

২২ ক্লাবের ২৪ দল নিয়ে শুরু হচ্ছে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড

মনজুর এ আজিজ: দেশের শীর্ষ ২২ ক্লাবের ২৪টি দল ও হাজারের বেশি অ্যাথলেট নিয়ে শুরু হতে যাচ্ছে ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫’। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এ অলিম্পিয়াডে যেসব ক্লাব অংশগ্রহণ করছে, তাদের মধ্যে রয়েছে দ্য আমেরিকান ক্লাব, বনানী ক্লাব, ব্রিটিশ হাই কমিশন ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব ও বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব। শনিবার গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন আয়োজক কমিটি। 

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর অলিম্পিয়াডে ২২টি শীর্ষ ক্লাব, ২৪টি দল এবং ১২০০-র বেশি অ্যাথলেট, যারা ১৮টি খেলায় ৩৪টি ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

গুলশান ক্লাব পঞ্চমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে জানিয়ে বলা হয়, ২০১৯ সালে সামাজিক ক্লাবগুলোকে একত্রিত করার সাহসী উদ্যোগ হিসেবে ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড’ শুরু হয়েছিল, যা এখন ক্রীড়া উৎকর্ষতা, বন্ধুত্ব এবং আনন্দ উদযাপনের একটি অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে।

অলিম্পিয়াডের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসুন, আমরা সবাই একত্রে স্পোর্টসম্যানশিপ, দলগত কাজ এবং ঐক্যের মূল্যবোধকে সম্মান জানাই এবং এ অভিজ্ঞতাকে এমনভাবে উদযাপন করি, যা আমাদের আগামীর পথচলাকে আরও বেশি সুদৃঢ় করবে।

গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম এ কাদের (অনু) তার বক্তব্যে বলেন, গুলশান ক্লাব সবসময় পরিবারবান্ধব, খেলাধুলাকেন্দ্রিক ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জীবনকে সমৃদ্ধ করতে এবং উৎকর্ষ, ঐক্য ও সম্পৃক্ততার ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি তারই অংশ।

উল্লেখ্য এ আয়োজনে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়