শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলিংহ্যামের গোলে জু‌ভেন্টাস‌কে হারা‌লো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের বিপক্ষে বুধবার রা‌তে বে‌লিংহ‌্যামের একমাত্র গোলেই যে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মা‌দ্রিদ। ক্লাব কিংবা জাতীয় দল, চলতি মৌসুমে বেলিংহ্যামের এটা প্রথম গোল।

এটা ছিলো রিয়াল মাদ্রিদের জার্সিতে থিবো কর্তোয়ার ৩০০তম ম্যাচ। বেলজিয়ান গোলরক্ষক মাইলফলকের ম্যাচটিতে ক্লিনশিট আদায় করে নিয়েছেন, সে জন্য ৬ বার গোল ঠেকাতে হয়েছে তাকে। চেলসি থেকে তিনি রিয়ালে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের বিশ্বকাপ শেষে।

সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে রিয়াল একমাত্র গোলটি পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। বেলিংহ্যামের পা থেকে এলেও গোলটির পেছনে বড় অবদান ভিনিসিউস জুনিয়রের। ৫৭ মিনিটে কয়েকজনকে কাটিয়ে বাঁ-প্রান্ত থেকে আড়াআড়ি শট নিয়েছিলেন তিনি। বারপোস্টে লেগে বল চলে আসে বেলিংহ্যামের সামনে, সেখান থেকে জাল খুঁজে পান ইংলিশ ফুটবলার।

অ্যাতলেটিতো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটা রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। জয়ের এই ধারাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস নিয়েই মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় নামছে তারা। আগামী রোববার লা লিগার ওই ম্যাচটি হবে আবার রিয়ালের মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়