শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকা‌পের প্রস্তু‌তি হিসা‌বে    নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

১৫ নভেম্বর এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলেতে হবে তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ।

সম্প্রতি ফিফা উইন্ডোতে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের পর জাপানে গিয়ে হেরে বসে সেলসাওরা।

এবার দক্ষিণ আমেরিকার দেশটি আফ্রিকার দুই দেশের বিপক্ষে লড়বে। বছর দুয়েক আগে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। সেবার হলুদ জার্সীধারীদের ৪-২ গোলে চমক দিয়েছিল সেনেগাল।

তিউনিশিয়ার সঙ্গে দুই বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই বড় জয় পেয়েছে ব্রাজিল। এবার উত্তর আফ্রিকার দেশটি নিজেদের আগের চেয়ে শক্তিশালী হিসেবে মাঠে নামতে চায়। ইতোমধ্যে আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপের বাছাই পেরিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়