শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সেমিফাইনালে থামলেন বাংলা‌দে‌শের জারিফ, দ্বৈতে ভারতীয়দের জয়জয়কার  

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতায় সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের জার্নি। প্রত্যাশা জাগিয়ে টুর্নামেন্টের শেষ চারে গেলেও ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে পারলেন না স্বাগতিক তারকা জারিফ আবরার। সেমিফাইনালে তাকে থামিয়েছেন থাইল্যান্ডের আরিয়াফল লিকুল। সরাসরি সেটে জয় পেয়ে ফাইনালে উঠেছেন তিনি।

সেমিফাইনালে জারিফ একেবারে নিষ্প্রভ ছিলেন প্রথম সেটে। ১-৬ গেমে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেননি। জারিফ দ্বিতীয় সেট হেরেছেন ৪-৬ গেমে।

এদিকে, টুর্নামেন্টে আজ অনুষ্ঠিত হয়েছে বালক দ্বৈত ও বালিকা দ্বৈতের ফাইনাল ম্যাচ। 

বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি। তারা হারিয়েছে চীনের চুয়ান ডিং ও কেঝি লি জুটিকে। ২-০ সেটে জয় পেয়েছে এই ভারতীয় জুটি। তবে প্রথম সেট দারুণ জমে উঠে এবং এর নিষ্পত্তি হয় টাইব্রেকারে। দ্বিতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠলেও ম্যাচে ফিরতে পারেনি চুয়ান ডিং ও কেঝি লি জুটি। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যাটার্জি ও অমৃত জুটি।

বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি। এই ফাইনালও জমে উঠেছিল। ১-১ ব্যবধানে সেটে সমতা থাকায় টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়। 

আসাল-হারিনি জুটি প্রথম সেটে জয় পায় ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চীনের তিয়ানরান-জিকান জুটি। দুটি সেটে ১-১ এ সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ১০-৪ গেমে জয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরা আসাল আজিম ও সানমিথা হারিনি জুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়