শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে জাপানের কাছে হারলো ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক : ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিল জাপান। টোকিওর আয়োজিত প্রীতি ম্যাচে পাঁচ বারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল এশীয় ফুটবলের অন্যতম সেরা শক্তি।

ম্যাচের শুরু থেকে দাপট ছিল ব্রাজিলেরই। মাঝমাঠের দখল নিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়রেরা। জাপানের ফুটবলারেরা খুব একটা সুবিধা করতে পারছিলেন না। জাপান মূলত প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। ঝাঁজ ছিল ব্রাজিলেরই বেশি। একের পর এক আক্রমণ তৈরি করছিলেন ব্রাজিলীয়েরা। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁদের। ২৬ মিনিটে পাওলো হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। 

ব্রুনো গুইমারেসের কাছ থেকে জাপানের বক্সের মধ্যে বল পান হেনরিক। জাপানের ডিফেন্ডারের বাধা কাটিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ৩২ মিনিটে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাপানের গোলরক্ষক সুজুকিকে পরাস্ত করেন তিনি। 

প্রথমার্ধে বিক্ষিপ্ত ভাবে গোলের একাধিক সুযোগ পেয়েছিল জাপানও। কিন্তু আয়োজকেরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে ব্রাজিল।

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি জাপান। বরং দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন জাপানের ফুটবলারেরা। ৫২ মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে জাপানের হয়ে ব্যবধান কমান টাকুমি মিনামিনো। এই গোল লড়াইয়ে ফেরায় জাপানকে। অনেক আত্মবিশ্বাসী হয়ে খেলতে শুরু করেন জাপানি ফুটবলারেরা। জাপানকে রুখতে ৫৮ মিনিটে এক সঙ্গে তিন জন ফুটবলার বদল করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। তাতে অবশ্য লাভ কিছু হয়নি। 

জাপানের আগ্রাসী ফুটবল রুখতে পারেননি তিনি। ৬৩ মিনিটে জাপানকে সমতায় ফেরায় কেইটো নাকামুরা। ডান দিক থেকে আসা ক্রস ব্রাজিলের বক্সের মধ্যে পান নাকামুরা। ব্রাজিলের ডিফেন্ডার ফ্যাব্রিসিয়ো ব্রুনো তাঁকে ট্যাকল করার চেষ্টা করেন। কিন্তু সফল হননি।

সমতায় ফেরার পর জাপানের ফুটবলারেরা আরও মরিয়া হয়ে ওঠেন। এর মধ্যেই ৬৮ মিনিটে ব্রাজিলের গোল করার সেরা সুযোগটি নষ্ট করেন লুই হেনরিক। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন আয়াসে উয়েদা। তৃতীয় গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন জাপানের ফুটবলারেরা। ৮৯ মিনিটে ব্রাজিল অবশ্য সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এই নিয়ে টানা ২০টি ম্যাচে ঘরের মাঠে অপরাজিত রইল ‘সামুরাই ব্লু’রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়