শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকং এর সাথে ড্র করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়কে আটকে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়ে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। তবে দ্বিতীয়ার্ধে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে দুই দলই সাবধানী শুরু করে। প্রথম ১০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ করেনি। ম্যাচের ২০ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে দ্রুত গতি এগিয়ে যান সামিত সোম। তবে তাকে ফাউল করে আটকে দেন হংকংয়ের ডিফেন্ডাররা। সেখান থেকে হামজার নেওয়া ফ্রি কিক মানব দেওয়ালে আটকে যায়।

ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে অধিনাউয়ক ম্যাথিউ বল জালে জড়ান। 

এরপর গোল শোধের লক্ষ্যে কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা সফতার মুখ দেখেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারায় ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৭ ও ৬৯ মিনিটে পরপর দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দুই বারই স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক।

৭৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ডান দিকে থেকে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রস করেন। তবে গোলরক্ষককে একা পেয়েও সেই ক্রসে পা লাগাতে ব্যর্থ হন ফাহমিদুল। 

অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করে হংকংয়ের বক্সে বল নামিয়ে দেন ফাহমিদুল। সেখান থেকে বল জালে জড়ান রাকিব হোসেন। তার গোলে ম্যাচে সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলো। কাগজে কলমে এখনও এশিয়া কাপে খেলার আশা বেঁচে থাকলো বাংলাদেশের। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়