শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকায় কোয়ার্টার ফাইনালে জারিফ আবরার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তরুণ তারকা জারিফ আবরার। রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি। সিঙ্গাপুরের অর্জন সিং-কে হারিয়ে শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করেন জারিফ।

প্রত্যাশা পূরণ করে জারিফ আবরার প্রথম সেটটি সহজেই ৬-২ গেমে জিতে নেন। দ্বিতীয় সেটে অর্জন সিং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ৬-৪ গেমে সেটটি জিতে টুর্নামেন্টের শেষ আটে নাম লেখান বাংলাদেশের এই খেলোয়াড়।

কোয়ার্টার ফাইনালে জারিফের সামনে কঠিন পরীক্ষা। তার প্রতিপক্ষ হিসেবে থাকছেন টুর্নামেন্টের দ্বিতীয় র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় ভারতের শৌনক চ্যাটার্জি। শৌনক তাঁর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের থিরুমুরথিকে পরাজিত করে এসেছেন। থিরুমুরথি প্রথম সেটে ৭-৫ গেমে জিতলেও, শৌনক দ্বিতীয় সেট ৬-০ গেমে জেতেন। এরপর তৃতীয় সেটে শৌনক ১-০ গেমে এগিয়ে থাকার সময় থিরুমুরথি ইনজুরির কারণে খেলা ছেড়ে দেওয়ায় শৌনক শেষ আটে ওঠেন।

বালক এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টুর্নামেন্টের শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় চীনের চুয়ান ডিং, সিঙ্গাপুরের রবার্ট, ভারতের তেজাস রাভি, হংকং এর চুন লি, থাইল্যান্ডের লিকুল এবং যুক্তরাজ্যের কামাল হাকিম।

এদিকে, বালিকা এককে বাংলাদেশের যাত্রা দ্বিতীয় রাউন্ডেই থেমেছে। সুমাইয়া আক্তার ও হালিমা জাহান উভয়ই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

 সুমাইয়া মালদ্বীপের আসাল আজিমের কাছে ৩-৬, ২-৬ গেমে পরাজিত হন। অন্যদিকে, হালিমা জাহান চীনের তিয়ানরান ডং-এর বিপক্ষে ০-৬, ২-৬ গেমে ম্যাচ হেরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়