শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চীনে দু‌টি স্বর্ণ পদক জিতলেন বাংলা‌দে‌শের স্পিড স্কেটার নাবীয়ুন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত বছর পর স্পিড স্কেটিংয়ের আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই সাফল্যের গল্প বুনেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এই সাফল্যের কারিগর বগুড়ার সন্তান নাবীয়ুন ইসলাম পৃথিবী, যিনি একাই জিতেছেন দুটি স্বর্ণপদক।

চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদকসহ মোট চারটি পদক জয় করে ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে।

ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় নাবীয়ুন ইসলাম পৃথিবীর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ১১ ও ১২ অক্টোবর রচিত হওয়া এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ইতিহাসে এক সেরা অধ্যায় যুক্ত হলো। 

জুনিয়র-এ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবীয়ুন প্রথম দিনে ৫০০ মিটার স্পিড রেসে এবং দ্বিতীয় দিনে ১০০০ মিটার স্প্রিন্ট রেসে প্রথম স্থান অধিকার করে জোড়া স্বর্ণপদক অর্জন করেন।

বাংলাদেশ রোলার স্কেটিংয়ের ৩০ বছরের ইতিহাসে বাঙালি ছেলে হিসেবে এশিয়া মহাদেশের ১৭টি দেশে তিন শতাধিক স্কেটারের মধ্যে প্রতিযোগিতা করে একসঙ্গে দুটি স্বর্ণপদক অর্জনের ঘটনা এটিই প্রথম। গত ৩০ বছরে আন্তর্জাতিক রোলার স্কেটিং ইভেন্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নাবীয়ুন ইসলাম পৃথিবী চীনে বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং প্রতিযোগিতায় অবিশ্বাস্য দক্ষতায় পারফর্ম করেছে। এই জয় শুধু বাংলাদেশের নয়, এটি এশিয়ার রোলার স্কেটিং ইতিহাসেও এক মাইলফলক।’ নাবীয়্যূনের জোড়া স্বর্ণপদক ছাড়াও, বাংলাদেশ দলের হয়ে অংশ নেওয়া আতাহার শিহাব অদিত আরও দুটি রৌপ্য পদক জেতেন। 

বগুড়া রোলার স্কেটিং ক্লাবের হয়ে অনুশীলনকারী নাবীয়ুন ক্লাবটির প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে। আন্তর্জাতিক মঞ্চে নামার আগে দুটি জাতীয় ইভেন্টে রৌপ্যপদক এবং রোপ স্কিপিংয়ে চলতি বছর উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

ছেলের এমন ঐতিহাসিক সাফল্যে গর্বিত বাবা ও কোচ আশরাফুল ইসলাম রহিত জানান, ‘এশিয়ার ১৭টি দেশের মধ্যে প্রতিযোগিতা করে ৩০ বছরের ইতিহাসে বাঙালি ছেলে হিসেবে দুটি গোল্ড মেডেল পাওয়াটা এক বিশাল অর্জন। দোয়া করি সে যেন আরও এগিয়ে যায়।’
গত ৮ অক্টোবর ১০ সদস্যের বাংলাদেশ দল চীনের উদ্দেশ্যে রওনা হয়।  

দলের খেলোয়াড়রা হলেন-আকিফ হামিদ, মুনজির আফনান বিশ্বাস, আতাহার শিহাব অদিত, জারিফ আহমেদ সরকার, ফ্যালিশা রুজবেহ, আফরাজ বিন আরিফ এবং নাবীয়ুন ইসলাম পৃথিবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়