শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫ কোটি টাকা না দিলে ক্রিকেটার রিঙ্কুসিং‌কে খুনের হুমকি দাউদ ইব্রা‌হি‌মের ডি কোম্পানির 

স্পোর্টস ডেস্ক : মাফিয়াদের নজর এবার রিঙ্কু সিংহের দিকে। খুনের হুমকি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাঁকে হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ তক’-এর রিপোর্ট অনুযায়ী, রিঙ্কুর কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে। না দিলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মহম্মদ দিলশাদ ও মহম্মদ নাভিদ নামের দু’জনকে গ্রেফতার করেছে। তাঁরাই রিঙ্কুকে হুমকি দিয়েছিলেন বলে খবর।

রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিন বার রিঙ্কুর কাছ থেকে টাকা চাওয়া হয়। রিঙ্কুর ম্যানেজারকে ইমেল করে হুমকি দেওয়া হয়। সেখানে ধৃতেরা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে পরিচয় দিয়েছেন। 

হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন রিঙ্কু। দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ ও টোব্যাগো থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর।

এনসিপি নেতা বাবা সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। তাঁর কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে আততায়ীর হাতে নিহত হন তিনি। সেই ঘটনার পরে পুলিশে অভিযোদ করেন সিদ্দিকির পুত্র। দু’টি ঘটনার নেপথ্যে একই গোষ্ঠী রয়েছে বলে অনুমান পুলিশের।

গত মাসে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন রিঙ্কু। গোটা প্রতিযোগিতায় খেলার সুযোগ না পেলেও ফাইনালে প্রথম একাদশে ছিলেন তিনি। একটি বলই তিনি খেলেন। চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন। আপাতত দেশে ফিরেছেন রিঙ্কু। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের। 

সেখানে ভারতে টি-টোয়েন্টি দলে রয়েছেন রিঙ্কু। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টি ও দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন রিঙ্কু। ছোট ফরম্যাটে নিয়মিত হলেও এক দিনের দলে আপাতত সুযোগ পাচ্ছেন না তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়