শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সালাহ’র জোড়া গোলে ‌জিবু‌তি‌কে হা‌রি‌য়ে বিশ্বকাপে মিশর

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে মিশর। ২০২৬ বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপে ছিল তারা। মোহাম্মাদ সালাহ’র দল বুধবার জিবুতিকে ০-৩ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৭ জয় ও দুই ড্র দলটির। বিশ্বকাপে চতুর্থবারের মতো অংশ নেবে মিশর।  -- টি স্পোর্টস

একই দিনে ‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কেপ ভার্সে। লিবিয়ার বিপক্ষে ড্র করেছে দলটি। ৯ খেলায় সর্বোচ্চ পয়েন্ট কেপ ভার্সের। ৬ জয়ের বিপরীতে ২ ড্র এবং ১ পরাজয় তাদের।

আফ্রিকা অঞ্চল থেকে এ নিয়ে তিনটি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। প্রথম দেশ হিসেবে আগামী বছরের ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল মরক্কো। শুক্রবার রাতে নিজেদের মাঠে নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে 'ই' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।

লারবি জাউলি স্টেডিয়ামে আজ জিবুতির অতিথি হয়েছিলেন মোহাম্মদ সালাহরা। আধিপত্য বজায় রেখেই ম্যাচের ইতি টেনে দেয় সফরকারীরা। প্রথমার্ধে ইব্রাহিম আদেলের সঙ্গে গোলে শরিক হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড। শেষদিকে আরও একটি গোল করেন তিনি।

হোসাম হাসানের শিষ্যরা এদিন শুরু থেকেই চেপে ধরে জিবুতিকে। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আদেল। পাল্লা দিয়ে ১৪ মিনিটে লিড দ্বিগুণ করেন সালাহ। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে শেষদিকে স্বাগতিক কফিনে শেষ পেরেক ঠুকেন মোহাম্মদ সালাহ।

বিশ্বকাপ বাছাইয়ে এটি সালাহ’র চতুর্থ গোল। এর আগে মার্চে ইথোপিয়ার বিপক্ষে দুই ম্যাচে দুটি গোল করেছিলেন ৩৩ বর্ষী তারকা। 

নিয়ম অনুযায়ী, আফ্রিকা অঞ্চলের ৯ গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্স-আপ নভেম্বরে প্লে-অফ খেলবে। সেখান থেকে আরও একটি দল সুযোগ পেতে পারে উত্তর আমেরিকায় অনুষ্ঠাতব্য মূল আসরে।

আফ্রিকা অঞ্চলের অন্য ৮ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে আরও যারা এগিয়ে সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, , আইভরি কোস্ট, আলজেরিয়া, তিউনিশিয়া ও ঘানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়