শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৩:৪১ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি নির্বাচনে সরকা‌রি হস্ত‌ক্ষেপ ও অনিয়মের অ‌ভি‌যো‌গে ঘ‌রোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৩৮ ক্লাবের

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বোর্ড স‌ঙ্গে ক্রীড়া উপ‌দেষ্টা যে‌নো ফে‌ঁসে গে‌লেন ৩৮ ক্লা‌বের ঘ‌রোয়া ক্রিকেট লিগ বর্জনের ঘোষণায়। এবার শ‌্যাম রা‌খি না কুল রা‌খি' অবস্থার ম‌ধ্যে ক্রীড়া উপ‌দেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে সব ধরণের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে দেশের তিন বিভাগের ৩৮ ক্লাব, যার মধ্যে বেশ কয়েকটি ঢাকার একদম শীর্ষ ক্লাব।

ক্লাবগুলোর অন্যতম সংগঠক মাসুদুজ্জামান বুধবার (৮ অ‌ক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা সব ধরনের ঘরোয়া লীগ বর্জন করছেন।

রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গেনাইজার আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও  ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এর মতো সংগঠকরা উপস্থিত ছিলেন।

মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান লিগ বর্জনের ঘোষণা দিয়ে বলেন, 'আমরা দেশে অনেক রকমের নির্বাচন দেখেছি আগে রাতের ভোট দেখেছি, দিনের ভোট দেখেছি, কারচুপি দেখেছি। সেসব কিছু ছাপিয়ে গেছে গত ৬ তারিখের নির্বাচন। আপনারা সাংবাদিকরা দেখেছেন কী হয়েছে নির্বাচনে। 

তাদের হয়ত আমাদের প্রয়োজন নেই। কাজেই  সামনে ফেডারেশন ক্রিকেট লিগ আছে, সেখান থেকে যাবতীয় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আছে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ থেকে প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন আমরা যে সব ক্লাব আছি ভেবেছিলাম অংশ নেব। আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। 

আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। এবং জেলায়তেও তাই। এখানে জেলা প্রতিনিধি আছেন প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব। এবং যেকোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব। 

আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।

মাসুদুজ্জামান বলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তারা বৈধ সভাপতি মানেন না,  'আলোচনার কিছু নাই। আমরা নির্বাচনটাই মানছি না। উনি (বুলবুল) অবৈধ হয়েছেন। আমাদের হিসেবে তিনি অবৈধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়