শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০২:৩০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮১ মিনিটের গোলের পর চোট, তবুও ফ্রান্স দলে ডাক পেলেন এমবাপে

রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে হালকা গোড়ালির চোট পেলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন। স্প্যানিশ লা লিগা ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ৩-১ জয়ের ম্যাচে ইনজুরির শিকার হন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মেডিকেল টিম এখন তার অবস্থা মূল্যায়ন করবে— তিনি ফ্রান্স দলের সঙ্গে থাকবেন নাকি মাদ্রিদে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন, তা সেখানেই ঠিক হবে।

রিয়ালেরই আরেক খেলোয়াড়, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, তবে তিনিও আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেডিকেল পর্যবেক্ষণের জন্য।

অন্যদিকে, উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি এই আন্তর্জাতিক বিরতিতে মাদ্রিদেই থাকবেন।

সাম্প্রতিক সময়ে ভালভার্দে কঠিন এক সপ্তাহ পার করেছেন। তাকে রাইট ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলানো হয় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে— এর আগে তিনি বাধ্য হয়ে এক বিবৃতিতে জানাতে হয়েছিল যে, তিনি কখনও অবস্থান বদলে খেলতে অস্বীকার করেননি।

রিয়ালের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘এই মুহূর্তে এমবাপের কিছু অস্বস্তি আছে। জাতীয় দল তার অবস্থা দেখবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়, তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৮১ মিনিটে গোল করেন এমবাপে— এটি ছিল টানা নবম ম্যাচে তার গোল, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম স্কোরিং রেকর্ড। দুই মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ফ্রান্স আগামী শুক্রবার আজারবাইজান ও ১৩ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে।

অন্যদিকে, ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো—যিনি রিয়ালের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন—আর্জেন্টিনা দলে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।

রিয়ালের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্বে গেছেন— ডিন হুইজেন, থিবো কুর্তোয়া, ডেভিড আলাবা, ভিনিসিয়ুস জুনিয়র, এডার মিলিতাও, রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গা, আরদা গুলের, ব্রাহিম দিয়াজ ও গনসালো গার্সিয়া।

অন্যদিকে, ইংল্যান্ড দলে না থাকায় জুদ বেলিংহামসহ অরেলিয়ান চুয়ামেনি, ফ্রান গার্সিয়া, আলভারো কারেরাস, রাউল আসেনসিও, আন্দ্রে লুনিন, এন্দ্রিক ও ভালভার্দে আন্তর্জাতিক বিরতিতে ভ্যালদেবেবাসে থেকে অনুশীলন করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়