শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চল‌তি মা‌সে ব্রাজিল ও আর্জেন্টিনা পৃথক ম্যাচে লড়াই‌য়ে নাম‌বে 

স্পোর্টস ডেস্ক : গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসিরা। সে ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ভেনেজুয়েলার বিপক্ষেই আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তার তিনদিন পর অর্থাৎ, ১৪ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। -- সময়‌নিউজ

এদিকে, চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আগামী ১০ অক্টোবর ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এ দুটি ম্যাচের জন্য গত ১ অক্টোবর ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে বাইরে রেখে রদ্রিগো ও ভিনিসিউসকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি।

২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই পথ অনুসরণ করেছিল ব্রাজিল। নভেম্বর-ডিসেম্বরে তিতের অধীন সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল। সেই সময় দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়