শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকা‌পে বিকা‌লে ইংল্যান্ডের মু‌খোমু‌খি বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকা‌পে বাংলা‌দে‌শের যাত্রা শুরু হয় পাকিস্তানকে হারিয়ে। লাল সবুজ‌দের এবা‌রের লক্ষ্য ইংল্যান্ড। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগ্রেসরা। 

ভারতের গুয়াহাটিতে মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। কারণ, এ নিয়ে মাত্র দুই বার ওয়ানডের বিশ্বমঞ্চে কোয়ালিফায়ার করতে পেরেছে লাল সবুজ দল। তারপরও প্রথম ম্যাচ জয়ী টাইগ্রেস অধিনায়কের আত্মবিশ্বাস তুঙ্গে। 

ন্যাট সাইভার-ব্রান্টদের মুখোমুখির আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান, চাওয়া-পাওয়া নিয়ে খুঁটিনাটি জানালেন নিগার সুলাতানা।

নিগার বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। আমরা কিছু পরিসংখ্যান দেখেছি, কিছু হিসাব-নিকাশ করেছি। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মতোই খেলতে চাই। আমরা তাদের নাম দিয়ে বিবেচনা করতে চাই না।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ যেখানে আমরা আমাদের সক্ষমতা দেখাতে পারি। সবসময়ই বলে আসছি, আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। এমনকী ভালো দলের বিপক্ষেও খুব একটা খেলা হয় না। 

এখানে আমাদের একটা ঘাটতি ছিল। তবে ২০২২ সালের পর এফটিপিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অন্তর্ভুক্ত হই এবং এরপর ঘরে-বাইরে অনেক ভালো দলের বিপক্ষে সিরিজ খেলেছি।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতে চারবারের দেখায় ইংলিশদের কাছে সবই হেরেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়