শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফেসবু‌কে ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া: দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলা হবে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পূর্ব অনুমিত অন্যরাও এসেছেন বোর্ড পরিচালক হিসেবে। 

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি তার চরম ক্ষোভও উগড়ে দিয়েছেন।

ইশরাক লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। 

জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়