শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী বিভা‌গে দাপট দে‌খি‌য়ে জিতলো স্বাগ‌তিক গোপালগ‌ঞ্জ 

স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের শেষ দুই জোন— মধুমতি ও ধানসিঁড়ির খেলা রোববার (৫ অ‌ক্টোবর) গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে শুরু হয়েছে। এই দুই জোন দিয়ে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের খেলা শেষ হবে।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মধুমতি জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই দাপট দেখিয়েছে স্বাগতিক গোপালগঞ্জ। পুরুষ বিভাগে মধুমতি জোনে বড় জয় পেয়েছে গোপালগঞ্জ। তারা নারায়ণগঞ্জকে ৪১-১৯ পয়েন্টে বিশাল ব্যবধানে পরাজিত করে। একই জোনে বড় জয় পেয়েছে ঢাকা জেলাও, যারা ফরিদপুরকে ৬১-৩৬ পয়েন্টে হারিয়েছে। পুরুষ বিভাগে মধুমতি জোনে ছয়টি দল অংশ নিচ্ছে।

এদিকে, পুরুষদের মতো গোপালগঞ্জের নারী দলও বড় জয় পেয়েছে। তারা শরীয়তপুরকে ৪৭-১৫ পয়েন্টে পরাজিত করেছে। নারীদের খেলায় ফরিদপুর ৩২-২৮ পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জকে। নারী বিভাগে মধুমতি জোনে চারটি দল অংশ নিচ্ছে। ধানসিঁড়ি জোনে পুরুষ বিভাগে ছয়টি এবং নারী বিভাগে তিনটি দল অংশ নিচ্ছে।

গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

এর আগে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, রুপসা, সুরমা ও কর্ণফুলী— এই ছয়টি জোনের খেলা শেষ হয়েছে। মধুমতি ও ধানসিঁড়ি জোন দিয়ে জোনাল পর্যায়ের সমাপ্তি ঘটছে। 

প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো এরপর আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়