শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কী হ‌বে আজ? বাংলা‌দেশ হার‌বে না‌কি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ কর‌বে

নিজস্ব প্রতি‌বেদক : তিন ম‌্যাচের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে টানা দু‌টি জি‌তে আ‌গেই আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে সি‌রিজ জয় ক‌রে বালা‌দেশদশ। এবার লাল-সবুজ‌দের সাম‌নে প্রতিপক্ষ‌কে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সু‌যোগ। 

ত‌বে টাইগাররা ক‌তোটা অলরাউন্ড পার‌ফরমেন্স কর‌তে পা‌র‌বে সেটার উপরই নির্ভর কর‌ছে স্বপ্ন বাস্তবায়‌নের। ত‌বে এটা নি‌শ্চিত, ইজ্জত রক্ষা‌র্থে আফগা‌নিস্তান আদাজল খে‌য়ে মা‌ঠে নাম‌বে। শেষ ম‌্যা‌চে জয় তা‌দের চাই।

 রোববার (৫ অক্টোবর)  শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এবার শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দু’বারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

গত দুই বছর ধরে ভালো পারফরম্যান্স করছে বাংলাদেশের বোলাররা। এশিয়া কাপেও ধারাবাহিক ছিল তারা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সাফল্য পায়নি দল। তৃতীয় ম্যাচে জয় পেলে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে সক্ষম হবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে জয় ও ৭টিতে হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়