শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জওহরলাল নেহরু স্টেডিয়া‌মে কুকুর, কামড় দি‌লো দুই বি‌দে‌শি কোচ‌কে, আতঙ্ক বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে!

স্পোর্টস ডেস্ক : দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। স্টেডিয়ামের মধ্যেই আক্রান্ত হলেন একাধিক বিদেশি কোচ। আক্রমণকারী একটি পথকুকুর। স্টেডিয়ামে ঢুকে ৩০ মিনিট ধরে তাণ্ডব চালায় সে।

জওহরলাল নেহরু স্টেডিয়ামের মধ্যে কুকুর ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এ বার আন্তর্জাতিক মহলের সামনে ভারতের অস্বস্তি বাড়াল একটি কুকুর। অনুশীলনের সময় কুকুরের কামড় খেতে হল দুই বিদেশি কোচকে। --- আনন্দবাজার 

জাপান দলের অন্যতম কোচ মেইকো ওকুমাৎসু এবং কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজ়োকে তাড়া করে একটি কুকুর। তাঁদের দু’জনকেই কামড়ে দেয় কুকুরটি। শুধু তা-ই নয় স্টেডিয়ামের প্রবেশপথের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীকেও কামড়ে দিয়েছে কুকুরটি। ৩০ মিনিটে পর পর তিন জনকে কামড়ানোয় আতঙ্ক তৈরি হয় বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে। 

এক কর্তা বলেছেন, ৩০ মিনিটের মধ্যে তিন জনকে কামড়েছে কুকুরটি। আক্রান্তদের দু’জন দুই দেশের কোচ। আমাদের এক জন নিরাপত্তাকর্মীকেও কামড়েছে কুকুরটি। বিষয়টি উদ্বেগজনক। স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা আরও বৃদ্ধি করা হচ্ছে। স্টেডিয়ামে যাতে কুকুর ঢুকতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলার মধ্যে এই নিয়ে পাঁচ বার কুকুর ঢুকে পড়ল স্টেডিয়ামের মধ্যে। এর আগে নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কর্তারা আক্রান্ত হয়েছেন। বিদেশি কারও আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম ঘটল। স্বভাবতই আন্তর্জাতিক মহলের সামনে অস্বস্তিতে আয়োজকেরা।

আগের ঘটনাগুলি প্রকাশ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। এ বার বিদেশি কোচেরা আক্রান্ত হওয়ায় আর বিষয়টি গোপন করা সম্ভব হয়নি। 

স্টেডিয়ামের ভিতরে থাকা সাইয়ের চিকিৎসাকেন্দ্রে অবশ্য আগে থেকেই প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ গোপন করেনি বিদেশি দলগুলিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়