শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌সি‌সি সভাপ‌তির পাশে দাঁড়িয়ে ভারতকে তীব্র কটাক্ষ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত। আর নকভিও ভারতের হাতে ট্রফি তুলে দেননি। আর তিনি সেটা ঠিকই করেছেন। 

প্রতিযোগিতা শেষ হওয়ার ছ’দিন পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। সমালোচনা করেছেন ভারতেরও। একই সঙ্গে মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে নতুন করে বিতর্কে ইন্ধন দিয়েছেন ইউসুফ। --- আজকাল

নকভি এসিসি সভাপতির পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীও। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমার যাদবরা। অন্য দিকে, নকভিও নিজে ট্রফির দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর দীর্ঘ সময় পরও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় দলকে ট্রফি না দিয়ে সেটি নিজের হোটেলে নিয়ে চলে যান নকভি। 

এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এসিসি সভাপতিকে। সংস্থার বৈঠকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা কোণঠাসা করেন তাঁকে। শেষ পর্যন্ত তাঁর পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

 পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউসুফ বলেছেন, ‘চেয়ারম্যান স্যর (নকভি) যা করেছেন, একদম ঠিক করেছেন। সঠিক অবস্থান নিয়েছেন তিনি। 

সেই সময় ভারতীয় দলের ট্রফি নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এবং এসিসির নিয়ম অনুযায়ী নকভি মঞ্চে ছিলেন। কারণ চেয়ারম্যান স্যরই এখন এসিসির প্রধান। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অধিকার তাঁরই।’

নকভির পাশে দাঁড়িয়ে ভারতের সমালোচনাও করেছেন ইউসুফ। তিনি বলেছেন, ‘ওরা (ভারত) ফাইনালের পর ট্রফি নিল না। 

তা হলে এখন ট্রফি পাওয়ার জন্য এত তাড়া কিসের? যদি ওদের ট্রফি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে নকভি স্যরের দপ্তরে গিয়ে ট্রফি নেওয়া উচিত।’ সুর চড়িয়ে ইউসুফ আরও বলেছেন, ‘মাঠে ওরা নাটক করতেই ব্যস্ত ছিল। সে দিন ওদের দেখে সেটাই মনে হয়েছে। ওরা নিশ্চয়ই অভিনয় জগত থেকে আসেনি। এটা খেলা। এটা ক্রিকেট। মাঠটা নাটক করার জায়গা নয়। 

মাঠের নায়ক হওয়া আর সিনেমার নায়ক হওয়ার মধ্যে কোনও মিল নেই। দুটো আলাদা জিনিস। ওরা পেশাদার ক্রিকেট খেলতে এসেছিল বলেই মনে হয়। তা হলে তখন ট্রফি না নিয়ে এখন কেন চাইছে?

এশিয়া কাপের সময় ইউসুফ নিজেও বিতর্কে জড়িয়েছিলেন সূর্যকুমার যাদবের সমালোচনা করে। নিজের সেই অবস্থান থেকে সরতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ব্যাটার। মহিলাদের ভারত–পাকিস্তান ম্যাচের আগে এশিয়া কাপের বিতর্ক আবার উস্কে দিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়