শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আড়াই দি‌নেই ভার‌তের কা‌ছে ই‌নিংস ও ১৪০ রা‌নে টেস্ট হার‌লো ও‌য়েস্ট ই‌ন্ডিজ

স্পোর্টস ডেস্ক :  ক'‌দিন আ‌গে টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছি‌লো ও‌য়েস্ট ই‌ন্ডিজ। এবার তারা টেস্ট ক্রিকে‌টেও দৈণ‌্যতার ম‌ধ্যে। সি‌রি‌জের প্রথম টে‌স্টে তারা ভার‌তের বিরু‌দ্ধে খেল‌তে নে‌মে দিশাহারা। পাঁচ দি‌নের টেস্ট আড়াই দি‌নেই খতম। শুক্রবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৪৮ রান। 

শ‌নিবার তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। ইনিংস ঘোষণা দিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠায়।

২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ন্যূনতম লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ও মোহাম্মদ সিরাজের তোপে দাগানো বোলিংয়ে ১৪০ রানে গুটিয়ে যায় তারা। উইন্ডিজরা প্রথম ইনিংসে করেছিল ১৬২ রান।

স্যার গারফিল্ড সোবার্স, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের ওয়েস্ট ইন্ডিজ যেন টেস্ট খেলাটাই ভুলে গেছে! নিজেদের সবশেষ ১৫ ইনিংসের মধ্যে ১৩তম বার দুইশো রানের মধ্যে অলআউট হয়েছে তারা। এর মধ্যে বাকি দুটি ইনিংসে শুধু ২০০-এর বেশি রান করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

ভারত সফরে সবশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি টেস্টে হেরেছে ১০ উইকেটে। কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শালদের সমৃদ্ধ ইতিহাসের কথা ভাবলে, বর্তমান দলের বোলিং আক্রমণ শুধুই ‘ভোঁতা’!

দ্বিতীয় ইনিংসে প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ অলিক আথানাজে ৩৮ রান করেছেন। শেষ দুই ব্যাটার জেডন সিলস ২২ ও ইয়োহান লেইন করেন ১৪ রান। 

ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরির পর বোলিংয়েও ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন জাদেজা। শিকার করেছেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ১০৪ রান করে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার।

তার আগে লোকেশ রাহুলের ১০০, ধ্রুব জুরেলের ১২৫ ও জাদেজার ১০৪ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করে ভারত। এখন দেখার পালা পরবর্তী টে‌স্টে কী ক‌রে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়