শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে ডোনাল্ড ট্রাম্পের খবরদারি চলবে না : ফিফা

স্পোর্টস ডেস্ক : বিশ্ব রাজনীতিতে খবরদারি করা ডোনাল্ড ট্রাম্প হয়তো ভুলে গেছেন, ফিফা তার অধীনস্থ কোনো সংস্থা নয়। বিশ্ব ফুটবলকে নিয়ন্ত্রণ করা প্রভাবশালী সংগঠনের সিদ্ধান্তের একমাত্র তাদেরই এখতিয়ার।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যা ভালোভাবে নেয়নি ফিফার বোর্ড মেম্বাররা। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফার শীর্ষ পর্যায়ের বোর্ড সভায় এই বিষয় নিয়ে হয়েছে আলোচনা। সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাইস প্রেসিডেন্ট। ভেন্যু পরিবর্তন নিয়ে চলমান গুঞ্জনেরও খোলাশা করেন তিনি। -- সময়‌নিউজ

ভিক্টর মন্টাগলিয়ানি বলেন, ‘কোনো প্রেসিডেন্ট, সিনেটর বা কংগ্রেস সদস্য কি বললো, সেটা নিয়ে যদি আমি সব সময় মন্তব্য করি, তাহলে আমি আমার কাজটি করছি না। আমি বরং এটা ফোকাস করছি তারা কি বলতে চাচ্ছে। বাস্তবতা হলো ১৬টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং তা প্রস্তুত করা নিয়ে ব্যস্ত আছি। কিক অফ টাইম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আমেরিকা, কানাডায় গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসতে পারে। সেটা নিয়ে আমরা আলোচনা করছি কীভাবে সম্প্রচারের বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচের সময় নির্ধারণ করতে পারি। আর এসব বিষয়ের সিদ্ধান্ত ফিফা জানিয়ে দিবে।

বিশ্বসম্প্রদায়ের চোখের সামনে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। হানাদাররের হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনের পেলে খ্যাতো ফুটবলার সুলেইমান আল ওবেদের। যা চোখ এড়ায়নি ফিফার। 

বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ 'আই'তে তৃতীয় স্থানে আছে ইসরাইল। মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি উঠেছে। বিষয়টি উয়েফার উপর ছেড়ে দিয়েছে ফিফা।
 
ফিফার সহ-সভাপতি বলেন, ‘প্রথমত এটি উয়েফার ব্যাপার। কারণ দেশটি উয়েফার সদস্য। এটা ছাড়াও অন্য কোনো কারণেও যদি কোনো সমস্যা চলমান থাকে, তা যেভাবে আমি পর্যবেক্ষণ করি এটিও ঠিক সেভাবে দেখছি। যাই হোক, এটি শুধু আপনার গণমাধ্যমের প্রথম পাতার খবর হিসেবে নয়। বরং এই বিষয়টি উয়েফাকে মোকাবিলা করতে হবে। এবং তারা যে সিদ্ধান্ত নেবে আমরা তার সম্মান করব এবং মেনে নেব।

সব ঠিক থাকলে আগামী বছর ১১ জুন মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়