শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এন‌সিএলে ‌কিনারা খুঁ‌জে পা‌চ্ছে না বরিশাল, খুলনার হ্যাটট্রিক জয় 

স্পোর্টস ডেস্ক : এনসিএলে টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেয়েছে খুলনা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বরিশাল।

টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা। টপ অর্ডার ভালো শুরু এনে দিলেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেটে ১৩৭ রান থেমে যায় বরিশালের ইনিংস। এনামুল হক বিজয়ের ফিফটিতে ১৩৮ রানের লক্ষ্য ২১ বল বাকি থাকতেই তাড়া করে খুলনা। এনসিএলে এটি হ্যাটট্রিক জয় মোহাম্মদ মিঠুনের দলের।

আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বরিশালের ওপেনাররা। আজমীর আহমেদ ও ইফতেখার আহমেদ ইফতি জুটিতে যোগ করেন ৩৭ রান। আজমীর আউট হওয়ার আগে করেন ২৪ রান। 

দলীয় ৮১ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় বরিশালের। ইফতি ৩৪ রানে নাহিদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তারপর ব্যাটিং ধসে স্কোরটা বেশি বড় করতে পারেনি তারা। নিয়মিত উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বরিশাল। ৭ উইকেটে ১৩৭ রান তুলতে পারে তারা।

লক্ষ্য তাড়ায় নেমে বিজয়ের ৪৭ বলে অপরাজিত ৭২ রানে সহজেই ম্যাচ জিতে খুলনা। ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার ইমরানুজ্জান আউট হবার আগে করেন ৩০ রান।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে খুলনা। ৫ ম্যাচে ৩ জয়ে খুলনার অর্জন ৭ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে বরিশাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়